তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
রবিবার (২-মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুনুর রশীদ,
উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ,
অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান,
দোয়ারাবাজার উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য দেলোয়ার হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট প্রয়োগ একজন নাগরিকের অধিকার সেটাও জানতোনা বাংলাদেশের নতুন প্রজন্মের মানুষ। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতনের মাধ্যমে এই প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন। এরই ধারাবাহিকতায় তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নিরপেক্ষ ভোট প্রয়োগ ব্যবস্থার কাজ করছে সরকার।
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 
























