ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

লক্ষ্মীপুরে তারাবিহ পড়া অবস্থায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরে তারাবিহ নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
রাত ১১ টার দিকে তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আহনাফ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, “আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবিহ নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমাদেরকে একা করে আব্বু না ফেরার দেশে চলে গেলেন। ভোররাতে ঘুম থেকে উঠে আর আব্বুর সঙ্গে সেহরি খাওয়া হবে না। ইফতারেও আর আব্বুকে পাব না। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন।“
প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন বলেন, “নামাজ পড়া অবস্থায় তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।“

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

লক্ষ্মীপুরে তারাবিহ পড়া অবস্থায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

আপডেট সময় ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫