বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় মায়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আনসার বাহিনীতে কর্মরত একজন বাংলাদেশী নাগরিক গুরুত্বর আহত হয়েছে।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ নবী হোসেন (৪৮)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড হামিদা পাড়া এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র। শনিবার (১ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় মাইন বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আনসার সদস্য মোহাম্মদ নবী হোসেন হরিণ শিকার করার জন্য নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি নিয়ন্ত্রণাধীন বিওপি’ নিকোছড়ির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪২/২ এস শূন্য লাইন থেকে আনুমানিক ৩ শ মিটার মায়ানমার সীমান্তে ডুকে পরে। সেখানে আরাকান আর্মি দখলকৃত এলাকার অংজুু ক্যাম্পে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাঁর একটি পা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সরকারি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, মায়ানমার অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ১ জন বাংলাদেশী আনসার সদস্য মারাত্মক ভাবে আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মোঃ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান 























