ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে থানা ওসির বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) দুপুরে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল , বিভিন্ন বিপনিবিতান সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন।
এসময় প্রত্যেক ব্যবসায়ীকে দ্রব্যমূল্যের বৃদ্ধি না করতে নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। বিশেষ করে ভোজ্য তেল, ছোলা, মাংসের মূল্য অহেতুক বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন ওসি খন্দকার শাকের আহমেদ।
পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।
বাজার মনিটরিংকালে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রোজাদার ব্যক্তি যেন বাজারে এসে দ্রব্যমূল্য নিয়ে মন খারাপ না করেন সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। কেউ যদি কৃত্তিম সংকট তৈরি করে ফাঁয়দা লুটতে চান তাদের ছাড় দেওয়া হবে না।
পবিত্র মাহে রমজানে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে থানা ওসির বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ

আপডেট সময় ০৯:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫