ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

পাঁচবিবিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩৬টি হারানো ও চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো ও চুরি যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গত ছয় মাস ধরে বিভিন্ন জিডির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পাঁচবিবি থানার এএসআই সোহেল রানা গত ৭ দিনে এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেন।

শনিবার (১ মার্চ) দুপুর ১২:৩০ মিনিটে থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম। তিনি বলেন, “মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এতে থাকা তথ্য অনেক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। প্রকৃত মালিকের কাছে ফোনগুলো ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

এএসআই সোহেল রানা বলেন, “বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এতে থাকে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও ডকুমেন্টস। হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারলে ভালো লাগে।”

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের নির্দেশনায় এবং পাঁচবিবি থানার সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়েছে। পুলিশের এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঁচবিবি থানার এমন উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

পাঁচবিবিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩৬টি হারানো ও চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার

আপডেট সময় ০৩:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫