কুমিল্লা সদরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করেছে কুমিল্লা ১০ বিজিবি সদস্যরা। বিজিবির ১০ ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ২,৯৪,০০০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি আটক করা হয়। অভিযানের বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় বাজি আটক
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০২:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- ৭০৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























