দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বন্দরে অবস্থিত আমদানি-রপ্তানিকারক গ্রপের কার্যালয়ের মিলনায়তনে শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) বিকেলে দুই বছর মেয়াদী ২০২৫-২৭ অর্থবছরের জন্য নির্বাচিতদের এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আপিল বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট মো: ইসাহাক আলী।তিনি নিবাচিত সভাপতি সহ সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এ সময় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে সোনামসজিদ বন্দর আমদানী -রপ্তানীকারক গ্রুপের সদস্যরা,কাষ্টমস ও বন্দর কর্তপক্ষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি – রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে আবু তালেব – কাজি শাহাবুদ্দিন- মামুনুর রশিদ প্যানেল থেকে আবু তালেব সহ দুইজন এবং আলহাজ্ব মো একরামুল হক প্যানেল থেকে আলহাজ্ব মো একরামুল হক সহ ১৫ জন বিজয়ী হন। পরে গ্রুপের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত সদস্যগণ ১৭ টি নির্ধারিত পদের বিপরীতে নিদ্দিষ্ট সংখ্যক প্রার্থীর অধিক কোন প্রার্থী না থাকায় দাখিলী মনোনয়ন পত্রের মনোনয়নপত্রের সকল প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করার প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারী নির্বাচনী বোর্ড চুড়ান্ত ফলাফল ঘোষণা করে। ফলাফলে মো: একরামুল হক কে সভাপতি,মো: আরিফ উদ্দিন ইতিকে সাধারন সম্পাদক ও মো: নাজিমুল হক কে কোষাধাক্ষ করে এবং অপর প্যানেলের বিজয়ী প্যানেল প্রধান আবু তালেব ও অপর সদস্যকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করে ১৭ টি পদের চড়ান্ত ঘোষণা দেয়ার ৫ দিনের মাথায় কমিটির শপথ অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানী -রপ্তানীকারক গ্রুপের নির্বাচিত কমিটির শপথগ্রহন অনুষ্ঠিত
-
মোঃজাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০১:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- ৭১৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























