দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) আয়োজন করছে পঞ্চম সমাবর্তনের। আগামী ১৪ই মে সমাবর্তনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।
সমাবর্তনে অংশগ্রহনের জন্য আগামী ১৫ মার্চ থেকেই অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।সমাবর্তনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১১টি উপ-কমিটি ও একটি কোর-কমিটি গঠন করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার,উপাচার্য কার্যালয়ে সমাবর্তন আয়োজনে প্রস্তুতি সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সভাপতিত্ব করেন এছাড়াও
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, প্রক্টর সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য জানান, সমাবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন এবং তাকে ডি.লিট সম্মাননা দেওয়ার মাধ্যমে চবি শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান,আমি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেছি এবং উনাকে সম্মাননার কথা বলেছি। তিনি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে যে সমাবর্তনটি হয়, সেটাকেই প্রাধান্য দিয়েছেন এবং আমরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য যে চবিতে সর্বশেষ সমবর্তন হয়েছিল ২০১৬ সালে। এতে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদ। বিগত বছরগুলোতে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক বিভিন্ন কারণেই তা অনুষ্ঠিত হয়নি। সমাবর্তনকে কেন্দ্র করে চলছে শিক্ষার্থীদের মনের নানা কৌতুহল উদ্দীপনা তাদের বহুল কাঙ্ক্ষিত সমাবর্তনে চট্টগ্রামের সন্তান এবং চবির অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস আসছেন। তার থেকেও বড় পরিচয় একজন নোবেল বিজয়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছেন। সে লক্ষ্যেই নতুন রূপে সেজে উঠবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সালাহ উদ্দিন আহমেদ চবি প্রতিনিধি 























