ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

জামালপুরের ১৭ টি গ্রামে রোজা শুরু আজ

প্রতি বছরের মত এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার (১লা মার্চ) থেকে রোজা রাখবেন জামালপুরের ১৭ টি গ্রামের মানুষ ।

রোজা রাখার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সরিষাবাড়ির বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

শুক্রবার এশার নামাজ পর তারাবি নামাজের মধ্যে দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন তারা। জেলার মেলান্দহ উপজেলার রামভদ্রা, ইসলামপুরের সাপধরীর পশ্চিম মন্ডলপাড়া সরিষাবাড়ির বলারদিয়া, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ১৭ টি গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখবেন।

সরিষাবাড়ির বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন জানান, অনেক দিন আগে থেকেই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ এলাকার অন্তত ১৬ গ্রামের মানুষ রোজা রাখে এরই ধারাবাহিকতায় এবছরও রোজা রাখা হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সব খবর মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুকরণ করা হয় সেহেতু ঈদ করলে দোষের কী। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান

জামালপুরের ১৭ টি গ্রামে রোজা শুরু আজ

আপডেট সময় ১২:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫