ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেয় না : মাহমুদুর রহমান মান্না

বগুড়া শিবগঞ্জে নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা আমাকে ক্রস ফায়ারে হত্যার নির্দেশ দিয়েছিল। আর সে কারণে আমাকে ধরে নিয়ে গুম করে রাখে। যারা আমাকে ধরে নিয়ে গিয়েছিল পরে তারাই আবার ছেড়ে দেয়। শেখ হাসিনা মাত্র ২০ দিনে দেড় হাজার মানুষ হত্যা করে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক অথচ বাংলাদেশের পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেয় না। তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারী রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্য’র আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিতে গেলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আজ শুক্রবার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে পৌর নাগরিক ঐক্যর সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহবায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপজেলা যুব ঐক্য’র সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না বলে এই হুংকারের কারনে আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে। শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে টেলিফোনে কথা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে বাংলাদেশ হাইকমিশন নওরিন আহসানকে ঘিরে বিতর্কের অনুসন্ধান

পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেয় না : মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫