ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা

গাজীপুরে মাদক চাঁদাবাজি সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

গাজীপুরের কোনাবাড়ীতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪টায় কোনাবাড়ী বিসিকের ১ নম্বর গেট থেকে এ মিছিল শুরু হয়ে কোন বাড়ির মেইন মেইন পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাবুল হোসেন বলেন, “কোনাবাড়ীর মাটিতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। আমরা জনগণের পাশে আছি এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব। কোনাবাড়ী থানা বিএনপি কখনো কোনো সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।”

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি স্থানীয় জনগণকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকারও আহ্বান জানান।

সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ জনগণও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

এলাকাবাসীর মতে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ মিছিল অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের!

গাজীপুরে মাদক চাঁদাবাজি সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫