ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা

মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল

  • মেহেদী হাসান শুভ
  • আপডেট সময় ১০:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

পৌর ওলামা বিভাগের সেক্রেটারী মাও: আব্দুর রহমান’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।

অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার নায়েবে আমির ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক কহিনুর সরদার, থানা আমির মাও: আবু হানিফ, পৌর আমির এম এ বারীসহ দলের নেতৃবৃন্দরা।

এসময় বক্তারা বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, বাজারে কোনও ধরনের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আপনারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।

বক্তারা আরো বলেন, আমরা দেখতে পাই অসাধু ব্যবসায়ীরা মাহে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। আমরা বাজার কমিটি, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বলতে চাই এবারের রমদানে বাজার মনিটরিং করুন। সাধারণ মানুষের যেন কোনো রকমের কষ্ট না হয়। আমরা সবাই মিলে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের!

মোংলায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল

আপডেট সময় ১০:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫