ধামইরহাটে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ছাত্র
প্রতিনিধিদের দ্বারা ন্যায্য মূল্যের এই দোকান পরিচালিত হবে।এই লক্ষ্যে আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাবের ভবনের বিপরীত পার্শ্বে ন্যায্য মূল্যের দোকান উদ্ভোধন করা হয়।উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই ন্যায্য মূল্যের দোকান উদ্বোধনের ফলে পবিত্র মাহে রমজানের মাসে সাধারণ ভোক্তা ও রোজাদার ব্যক্তিগণ সাশ্রয় মূল্যে বাংলাদেশ সরকারের নির্ধারিত পণ্যগুলি ক্রয় করতে পারবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি গণমাধ্যম পরিবারের কর্মীদের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সকল ছাত্রদের এই কাজে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
ধামইর হাটে মাহে রমজান উপলক্ষ্যে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন
-
মো আব্দুর রাজজাক রাজু ধামইরহাট নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় ০৯:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















