ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী

মাদক ও অন্যায়ের বিরুদ্ধে মিরপুরে জনতার বিক্ষোভ মিছিল

  • হাসান মাহমুদ
  • আপডেট সময় ০৯:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মিরপুর বাসীর (জনতার একতা) সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুম্মা নামাজের পর মিরপুর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক সচেতন নাগরিক অংশ নেন।

মিছিলটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল প্রতিবাদে রূপ নেয়। আয়োজকদের মতে, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য। তারা জানান, এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান এবং প্ল্যাকার্ডের মাধ্যমে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

মিরপুরবাসীর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

মাদক ও অন্যায়ের বিরুদ্ধে মিরপুরে জনতার বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:২৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫