ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী

ঢাকা আলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নুর মোহাম্মদ

গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেইজে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ৯৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদনের তালিকা প্রকাশ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এই কমিটিতে ঢাকা আলিয়ার আহ্বায়ক করা হয় মোহাম্মদ গাদ্দাফিকে এবং সদস্য সচিব করা হয় মসিউর রহমান আবেদকে।

কমিটি প্রকাশের পরেই সমাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সমালোচনার ঝড় দেখা যায়। পদ বঞ্চিতরা বলছে মাঠের আন্দোলনে ছিলো না এমন অনেকেরই নাম আছে কমিটিতে। আবার অনেকে বলছে এটা শিবিরের কমিটি। কমিটির বেশির ভাগ সদস্যই শিবির থেকে আসা।

কমিটিতে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা আলিয়ার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ কে। নুর মোহাম্মদ বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আহ্বায়ক কমিটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে কাজ করে যাবে। আমরা আশা করি, আমাদের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাব। শিক্ষার্থীদের নৈতিক, একাডেমিক ও মানবিক উন্নয়নের জন্য সকল ইতিবাচক উদ্যোগে আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।

তাদের কমিটি নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র নুর মোহাম্মদ বলেন সব ধরনের কমিটি গঠনের পর আলোচনা সমালোচনা হতে পারে এটা আমরা বিগত দিন গুলোতেও দেখেছি। সুতরাং এ বিষয়ে যারা সমালোচনা করছেন তাদের কে ধন্যবাদ। এবং আমি সকলের প্রতি আহবান রাখব , ঢাকা আলিয়া মাদ্রাসা কে একটি আধুনিক , ধর্মীয় ও আদর্শিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাই এক হয়ে কাজ করতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

ঢাকা আলিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নুর মোহাম্মদ

আপডেট সময় ০৯:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫