সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

আরেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দিল এশিয়ানরা

দোহার প্রাণকেন্দ্রেই অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম। সুদূর উরুগুয়ে থেকে কয়েক হাজার দর্শক বেশ আনন্দ নিয়ে গ্যালারিতে এসেছিলেন। খেলা শেষে আর দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই উৎসব টেকেনি। উল্টো কোরিয়ানরা গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলেছে। 

বিশ্ব চ্যাম্পিয়নরা রীতিমতো এশিয়ানদের বিপক্ষে হোঁচট খাচ্ছে । আর্জেন্টিনার সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু। এরপর জাপানের জার্মানি বধ। আজ দক্ষিণ কোরিয়া উরুগুয়েকে হারাতে না পারলেও শূন্য হাতে মাঠ ছাড়েনি। এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ইরান ও কাতার হেরেছে এ পর্যন্ত।

চলতি বিশ্বকাপে ভিডিও অ্যাসিসেন্ট রেফারি সহায়তার জন্য ইনজুরি সময় হচ্ছে অনেক। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ইনজুরি সময় হয়েছে মিনিট সাতেক। শেষ কয়েক মিনিট এশিয়ার দল উরুগুয়েকে চাপে রাখে। উরুগুয়ের রক্ষণ বল ক্লিয়ার করতে সময় পার করে। রেফারির ম্যাচ শেষের বাঁশির সঙ্গে এশিয়ার আরেকটি দলের চ্যাম্পিয়ন রুখে দেয়ার গল্প রচিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আরেক বিশ্বচ্যাম্পিয়নকে রুখে দিল এশিয়ানরা

আপডেট সময় ০৯:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২