শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মূলনীতি।এই প্রতিপদ্যকে সামনে রেখে ভোলা ০২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা ‘র সুযোগ্য উত্তরসূরী তারুণ্যের আইডল ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশের পক্ষ থেকে বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের পরিচালনায় (এসএসসি) পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরন।
ভোলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মারুফ ইব্রাহিমের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত বিকল্প প্রার্থী ও জাতীয় দৈনিক খবরপত্রের সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইল,ফোল্ডার,কলম,স্কেল সহ বিভিন্ন রকম শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০ টায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপহার সামগ্রী পেয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।
প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এই উপহার সামগ্রী বিতরণ করায় ব্যারিস্টার মারুফ ইব্রাহিমকে ধন্যবাদ জানান।
রিয়াজ ফরাজি 






















