ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন টানা বৃষ্টিতে বগুড়ার সবজির বাজারে ক্রেতা সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ীরা ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ ৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

সোনারগাঁ বসুন্ধরা পেপার মিলস কারখানায় রোলারের চাপায় শ্রমিকের মৃত্যু

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় কাগজের ভারী রোলার (মন্ড) চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. নাজমুল হাসান (৩৫)।

গত (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে মেঘনা শিল্পনগরী এলাকার বসুন্ধরা পেপার মিলস কারখানায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল কুমিল্লা জেলার দ্বেবিদার উপজেলার অনন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে বসুন্ধরা পেপার মিলেই থাকতেন।

নিহতের সহকর্মী মোহাম্মল আলী জানান, বসুন্ধরা পেপার মিলে তারা চাকরি করে। বুধবার বিকেলে কারখানায় কাগজের রোলার (মন্ড) এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। ওই সময় নাজমুল হাসান সামনে পড়ে গিয়ে রোলারের চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়ার পর ওইখানে অবস্থার অবনতি হলে দ্রত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত নাজমুল হাসানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা?

সোনারগাঁ বসুন্ধরা পেপার মিলস কারখানায় রোলারের চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫