ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বেরোবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপাচার্য অতিথিদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য প্রায় ৩০০টি বৃত্তির সুযোগ রয়েছে। তিনি বেরোবির শিক্ষার্থীদের জন্যও উচ্চশিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের সম্ভাবনার কথা জানান।

সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল ও বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ উপস্থিত ছিলেন। এছাড়া বেরোবির বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।

সভা শেষে বেরোবি উপাচার্য পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদলকে সম্মানসূচক উপহার প্রদান করেন। পরে প্রতিনিধি দলটি রংপুরের মিঠাপুকুরে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বেরোবি উপাচার্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ০৪:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫