ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে বৃহস্পতিবার(২৭ শে ফেব্রুয়ারী, ২৫ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মো. রায়হানুল হক মিআ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিসার ইনচার্জ পক্ষে উপস্থিত ছিলেন এস আই শহিদুল্যা, ডাঃ মো. আসাদুজ্জামান, আরএমও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হরিপুর,সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র লিডার এবং আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা,চোরাচালান, মাদক দ্রব্য, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
বিজিবির কমান্ডার বলেন,বর্ডার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
হরিপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
-
গোলাম রব্বানী(বিএসসি), হরিপুর (ঠাকুরগাঁও) - আপডেট সময় ০২:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























