ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শ্রীপুরে নকল ব্যাটারির পানি উৎপাদন প্রতারণার ফাঁদে গ্রাহকরা

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ এক দশক ধরে সংঘবদ্ধ একটি চক্র নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করছে। হ্যামকো, ভলবো, নাভানাসহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নামের মোড়ক লাগিয়ে প্রতারণা করা হচ্ছে, যা ব্যবহার করে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার আবদার দক্ষিণপাড়া গ্রামে ‘রয়েল ব্যাটারি’ নামের একটি কারখানার আড়ালে চলছে এই অবৈধ ব্যবসা। কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টু অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে নকল ব্যাটারির পানি উৎপাদন করে বাজারজাত করছেন।

সরেজমিনে দেখা যায়, কারখানাটিতে শিশু শ্রমিকদের কম মজুরিতে কাজে লাগানো হচ্ছে। তাদের দিয়ে পানির ট্যাংক থেকে বোতল ভর্তি করানো হয়, এরপর নকল মোড়ক লাগিয়ে বাজারে ছাড়া হয়। প্রতিদিন হাজার হাজার বোতল নকল ব্যাটারির পানি শ্রীপুর, গাজীপুর সদর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। নির্দিষ্ট পরিবহনের মাধ্যমে ২ লিটার ও ৫ লিটারের বোতল ও ক্যান্টিনের মাধ্যমে এই প্রতারণার জাল বিস্তৃত হচ্ছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, নকল পানি ব্যবহারের ফলে তাদের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এতে লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। পাশাপাশি, নামিদামি কোম্পানির ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যা পুরো বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য সাঈদ চৌধুরী বলেন, ‘‘বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে প্রতারণা করা ভয়ংকর অপরাধ। সেইসাথে শিশুশ্রমের বিষয়টিও উদ্বেগজনক। অবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানাটি সিলগালা করা উচিত।’’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান,‘‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

স্থানীয়রা মনে করছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শ্রীপুরে নকল ব্যাটারির পানি উৎপাদন প্রতারণার ফাঁদে গ্রাহকরা

আপডেট সময় ০২:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫