ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার টিকটকার লিটন ও লেবু মিয়ার চুল কেটে দিল জনতা মাদলা সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বন্যার্তদের পাশে ৫২ বিজিবি: ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ প্রবাসীদের জন্য সুখবর: আরও ৫ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা বিএমইটিতে নূর-এ-আলমকে ঘিরে দাপুটে সিন্ডিকেটের অভিযোগ শিক্ষামন্ত্রী ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ : হাসনাত আবদুল্লাহ

জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার মিরপুর-১ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার যুবলীগ নেতা রাসেল দেওয়ান মিলন জয়পুরহাট জেলা শহরের শান্তিনগর মহল্লার দেওয়ান বিল্লাত হোসেনের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ দারুস সালাম থানা এলাকা থেকে যৌথ বাহিনী রাসেল দেওয়ান মিলনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে রাতেই ঢাকা যাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার তাকে জয়পুরহাট আনার পর আদালতে পাঠানো হয়েছে। তার নামে মেহেদী হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

ওসি মো. আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার রাসেল দেওয়ান মিলনকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। কয়েকটি মামলায় আদালতে রিমান্ড আবেদন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর

জয়পুরহাট জেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫