ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

কুমিল্লায় আন্ত:জেলা ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটোরিকশা ও মোবাইল উদ্ধার করা হয়। গত সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছমব্রীজ কমার্স কলেজের সামনে থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ।গ্রেফতারকৃতরা হলেন ১. মো. রাজিব (২৫) পিতা-জেরু মিয়া, মাতা-নাজমা বেগম। ২. রিয়াদ ওরফে পাখি (২২) পিতা-আবু সাঈদ, মাতা-ফাতেমা বেগম।৩. আল আমিন (৩০) পিতা-মহিউদ্দিন, মাতা-জাহানারা বেগম।তারা তিন জনই কুমিল্লা সিটি কর্পোরেশন ২১নং ওয়ার্ড শাকতলার বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি বিকালে মো. আবুল হাসেম (৪৫) জীবিকার তাগিদে তার অটোরিকশাটি নিয়ে বের হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পায়। তার পরিবার গত ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখতে পায় মো. আবুল হাসেম (৪৫) লালমাই থানার ১নং বাগমারা উত্তর ইউপিস্থ কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের ব্রীজের পূর্ব পাশে জমিতে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে পড়ে রয়েছে।

স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১৯ জানুয়ারি মো. আবুল হাসেম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিআই’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। ছিনতাইকারীরা মো. আবুল হাসেম (৪৫) সাথে থাকা একটি অটোরিকশা মোবাইল ফোন নিয়ে চলে যায়। পরে তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা শাখা ও লালমাই থানার একটি চৌকস টিম এর নেতৃতে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি মোবাইল ফোনটি শনাক্ত করে এবং সোমবার রাতে সদর দক্ষিণ থানাধীন টমছম ব্রিজ কমার্স কলেজের সামনে হতে ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

ওসি আব্দুল্লাহ বলেন- অটোরিকশা চালককে মারধর করে তার মোবাইল অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারী রিয়াদ ওরফে পাখি এর নিকট হতে মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে মো. রাজিব (২৫) ও আল আমিন (৩০) এর দেওয়া তথ্য মতে মিশুক গাড়ীটি চৌদ্দগ্রাম থানার গোবিন্দপুর বাজারে আমির হোসেন এর গ্যারেজ হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুমিল্লায় ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট সময় ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫