বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার অধীনস্থ কলেজ ও মাদ্রাসা ইউনিট ছাত্রদলের মাঝে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন ২৬ ই ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা শহরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল -মামুন,রাকিবুল ইসলাম আকাশ,তারেক হাসান মামুন, সহ-সাধারণ সম্পাদক হানিফ আলী,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও জেলার ৭ টি উপজেলা হতে আগত হাজারো ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফরোজা খানম রিতা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাজাহান শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজীব। এ সময় বক্তব্য প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,জুলাই-আগস্টের আন্দোলন এক দিনে সৃষ্টি হয়নি,এটি গড়ে উঠেছে ছাত্রদলের অকুতোভয়ে নেতা-কর্মীদের ত্যাগের বিনিময়ে।তিনি বলেন, ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মীর আত্মত্যাগের ফলেই সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সেই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল,যেখানে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি স্পষ্ট করে বলেন,যারা অতীতে ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারা যদি ছাত্রশিবির বা জামায়াতের পরিচয়ে ছাত্রদলে প্রবেশ করতে চান, তবে তা কোনোভাবেই গ্রহণ করা হবে না। সংগঠনের আদর্শ বজায় রাখতে তিনি নেতা-কর্মীদের এই ধরনের কর্মকাণ্ড গুলোকে প্রতিহত করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি থেকে বিমুখ হয়েছে। কিন্তু ছাত্রদল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।নারী নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছে মা-বোনেরা। ছাত্রদলের কোনো নেতা-কর্মী যদি কোনো নারীনেত্রী বা সাধারণ ছাত্রীকে লাঞ্ছিত করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সহিংস রাজনীতির ধারা ছাত্রদল চালু করতে দেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।তিনি বলেন, ছাত্রদল শুধু আন্দোলনের সংগঠন নয়, এটি একটি শিক্ষার্থী ও তরুণবান্ধব সংগঠন, যা কর্মমুখী ও উৎপাদনশীল সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে যা মহান মুক্তিযুদ্ধ ও ৭ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে ছাত্রদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করবে। তিনি বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আদায়ে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল অতীতেও ভূমিকা রেখেছে। এখন সময় এসেছে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। বক্তব্য শেষে তিনি লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য উপস্থিত সকল নেতাকর্মীদেরকে কাছে দোয়া চান।
সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে কলেজ ও মাদ্রাসা ইউনিট ছাত্রদলের মাঝে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
-
মোঃ শামীম মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























