সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৬ ফেব্রুয়ারী ), জেলা প্রশাসন, চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়-এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মেসার্স নজরুল স্টোর নামক একটি গোডাউন থেকে প্রায় ১০৮ কেজি (একশত আট কেজি) অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় ও অবৈধ পলিথিন বিক্রির দায়ে ঐ দোকানের মালিক আব্দুর সাত্তার প্রায় ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
জেলা প্রশাসন মতলব উত্তরের উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃ হান্নান এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকসদল সহযোগিতায় ছিলেন
এ ব্যাপারে উপপরিচালক মো. মিজানুর রহমান চাঁদপুর জেলা পলিথিন মুক্ত করতে এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 






















