রংপুরের বদরগঞ্জে ডেভিল হান্ট অপারেশন অভিযানে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাষ্টারকে বাড়ী থেকে আটক করেছে পুলিশ । গতকাল মঙ্গলবার ( ২৫ফেব্রুয়ারি ) উপজেলার কালুপাড়া ইউনিয়নের গুটিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানা যায়, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কালুপাড়া গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নানের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ রয়েছে। ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন পুলিশ।
নুরুন্নবী,ব্যুরো চিফ 























