ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

বুধবার ২৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী চত্বরে ‘চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা ২০২৫’ টানা দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করে জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। মেলার মূল দায়িত্ব পালনে ছিল জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথেমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান (একাডেমিক), উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন (প্রশাসন), বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম এবং জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্র পরিচালনা পরিষদের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী, সহ আর অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় শতাধিক স্কুল-কলেজের সাথে অংশ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি),বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট),
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক), সহ দেশ সেরা বিশ্ববিদ্যালয়গুলো।শুরুতে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশু-কিশোরদের জন্য রোবট-শো এবং বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবনা প্রদর্শনী।মেলায় জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতার প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তিনি জামাল নজরুল ইসলামের ইতিহাস ও অভাবনীয় সাফল্য তুলে ধরে অনুষ্ঠান শুরু করেন।
১২০টিরও বেশি স্টলে বিগত বছরের গবেষণার চিত্রগুলো তুলে ধরা হয় ।এ অনুষ্ঠানে অংশগ্রহণকৃত স্টলগুলো থেকে আটটি ক্যাটাগরিতে (সেরা বই প্রকাশনা,সেরা উদ্ভাবন,সেরা নারী গবেষণা অ্যাওয়ার্ড সহ) শ্রেষ্ঠদের পদক দেওয়া হয়।
মেলার সার্বিক সহযোগিতায় ছিল চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস), ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশেষজ্ঞরা বলছেন এ মেলা চট্টগ্রাম অঞ্চলের গবেষণা কে ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের মাঝ থেকে গবেষক তৈরি করবে বলে আমরা আশা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫