ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান পূর্ব রেলের ডিএফএ-স্টোর্সের এও কাজী সাঈদার অঢেল সম্পদের অভিযোগ দুর্নীতির অভিযোগের পরও ইইডির ঢাকা মেট্রো জোনে বহাল সাবেক প্রকৌশল নেতা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ

জামালপুরে মাদক ব্যবসায়ী আটক

জামালপুরে পৌরসভার রামনাগর গ্রামের নিজ বাড়ি থেকে ডেভিল হান্ট অপারেশনে মাদকব্যবসায়ী জিয়াউল হককে বুধবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে আটক করেছে যৌথবাহিনী।

জিয়াউল হক জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের মৃত জহুরুল হকের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একাধীক মাদক মামলার আসামী জামালপুর পৌরসভার রামনাগর গ্রামের বাসিন্দা যৌথবাহিনীর হাতে আটক হয়।

আটক জিয়াউল হক জানায়, সে ২০১২ সালে মাদক ব্যবসা শুরু করে। একবার ইয়াবা টেবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১৭দিন জেলহাজতে ছিলেন। জামিনে মুক্ত হয়ে কিছুদিন ব্যবসা বন্ধ রাখলেও পুরোদমে আবার মাদক ব্যবসা শুরু করেন। মাদকব্যবসায়ী জিয়াউল হক বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসার কথা অকপটে স্বীকার করেন। তিনি শহরের বিভিন্ন স্পটে গিয়ে মাদকাসক্তের কাছে মাদক সরবরাহ করে থাকেন। তার অধিকাংশ গ্রাহক হলো রাজনৈতিক নেতা, কর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধীক ব্যক্তি বলেন, জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা শুরু করে থাকেন। রাজনৈতিক ছত্রছায়ায় সে অবাধে মাদক ব্যবসা চালিয়ে থাকে। এলাকার যুবসমাজকে নষ্ট করে ফেলছে এই জিয়াউল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আইনের ফাঁকফোকর দিয়ে সে যেনো বেরিয়ে আসতে না পারে এ দাবিও জানান সবাই। সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক হবার খবর পেয়ে এলাকার শত শত মানুষ জিয়াউলের বাড়ির চারপাশে ভীড় করে।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, মাদকব্যবসায়ী জিয়াউল হককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

জামালপুরে মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৪:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫