ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ ৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা অনিয়মের অভিযোগে রায়পুর জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন, দুদকের তদন্তের দাবি হাসিনা সরকারের আস্থাভাজন সাবেক অডিটর জেনারেলকে ঘিরে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করে দুদক মামলার আসামিকে পিডি নিয়োগের অভিযোগ ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা হাতিয়েছে নরসিংদীর জনস্বাস্থ্য প্রকৌশলী রেজওয়ান প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স

বিএনপি জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিবে : গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি জনগনকে ভোটের অধিকার ফিরিয়ে দিবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। বর্তমান অন্তরবর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ না। জনগণ জাহান্নামে যাক, চালের দাম কত বাড়লো, তাতে কিছু আসে যায় না। তেলের দাম বাড়লো কি-না তাতেও কিছু আসে যায় না।

নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে একটি নির্বাচনের। এটা নতুন কোন দাবি না। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আন্দোলন করি নাই। আন্দোলন করেছিলাম জন প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করার। জনগণের ভোটের অধিকার আদায় করার । সে কাজটা আপনারা করেন, আমরা সেটাই চাই। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে এটা একটা বিরাট প্রশ্ন?

আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে একটি পার্লামেন্টারি সরকারের জন্য। আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের কাছে বলব জনগণের আকাঙ্খা ও প্রত্যাশার বাইরে আপনারা পথ চললে আপনারাও হোঁচট খেতে পারেন।
কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদেরকে প্রথম দিকে আমরা নৈতিক সমর্থন দিয়েছি। তারপরে দিয়েছি সর্বাত্মক সমর্থন। তারপরে ছদ্মবেশে ঢুকে গেছি সে আন্দোলনে। আমরা খালেদা জিয়ার, তারেক রহমান কিংবা বিএনপির নাম উচ্চারণ করি নাই। আমাদের দলের তরুণ সমাজ, ছাত্র-যুবক ও স্বেচ্ছাসেবক দলের লোকদেরকে ছাত্রদের সাথে সম্পৃক্ত করে দিয়েছিলাম। আন্দোলনের জনতা অংশ গ্রহন করেছিল, সেই জনতা আমরা।

বিজয়ের ফসলের শিরোপা তোমাদের মাথায় তুলে দিয়েছি। অবহেলা, অযত্নে, অহংকারবোধে সেই শিরোপা যেন মাথা থেকে না পড়ে যায়। ইদানিংকালে যে অহমিকা সুলভ কথাবার্তা ও রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এটা ঠিক নয়।

পাকিস্তানিদের বৈষম্য করার কারণে ৭১ এ নাকি জনযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়নি। যারা ৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী। ৭১’ র পরাজিত শক্তি ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি ভেতরে ভেতরে এক হচ্ছে। তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১নং যুগ্ন সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, হেলাল উদ্দিন, আক্তারুল আলম মাস্টার, আবু তাহের মুসল্লী, দেওয়ান মোয়াজ্জেম, বিল্লাল হোসেন বেপারী, যুবদলের নেতা আতাউর রহমান মোল্লা। অনুষ্ঠানের পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমদ সিদ্দিকী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বরাদ্দ বণ্টনে অনিয়মের অভিযোগ

বিএনপি জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিবে : গয়েশ্বর রায়

আপডেট সময় ০৩:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫