(২৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার) বগুড়া জেলার গাবতলী থানাধীন পদ্মপাড়া গ্রামে মসজিদে আর রহমান এর উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল মাগরিবের নামাজ পর থেকে শুরু হয়ে রাত্রি ১১ঃ৩০ এ সফল ভাবে শেষ হয়। উক্ত কোরআনের মাহফিলে সভাপতিত্ব করেছেন জনাব আতিকুর রহমান রুমন, সিনিয়র সাংবাদিক। প্রধান অতিথি ছিলেন জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য।
প্রধান বক্তা ছিলেন শায়খ আহমাদুল্লাহ, চেয়ারম্যান আস সুন্নাহ ফাউন্ডেশন। দ্বিতীয় বক্তা ছিলেন শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মিরপুর, ঢাকা। তৃতীয় বক্তা হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী, সহকারী পরিচালক জামিল মাদ্রাসা বগুড়া। চতুর্থ বক্তা মাওলানা মাহদী হাসান, খতিব পদ্মপাড়া মসজিদে আর রহমান, গাবতলী বগুড়া। উক্ত মাহফিলে বগুড়া জেলার বিভিন্ন জায়গা হতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। এবং বিশাল ওয়াজের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়েছিল। বিশেষ করে শায়খ আহমাদুল্লাহ আজকের ওয়াজের বিষয় ছিল মাহে রমযানের ২৭ আমলের ওপর শেষে প্রশ্ন উত্তর পর্ব। বিশেষ করে মুসুলিদের সাথে কথা বলে জানা সবাই শায়খ আহমাদুল্লাহ হুজুরের সরাসরি ওয়াজ শুনতে বা সরাসরি দেখতে এসেছে। মাহফিলটি পরিচালনা করতে গাবতলী থানার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। পদ্মা গ্রাম সহ আশে পাশের গ্রামের যুবক ভলেন্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমে এত বড় ওয়াজ মাহফিল সম্পূর্ন হয়।
সংবাদ শিরোনাম ::
গাবতলীর পদ্মপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো শায়খ আহমাদুল্লাহ এর বিশাল ওয়াজ মাহফিল
-
আহসান হাবিব শিবলু, গাবতলী, বগুড়া - আপডেট সময় ১১:০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৯৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























