ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

বান্দরবান পার্বত্য জেলার লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মানিকপুর একাদশ চ্যম্পিয়ন, চেয়ারম্যান পাড়া একাদশ রানারআপ শিরোপা জিতেছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লামা সরকারি উচ্চ বিদ্যারয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

চুড়ান্ত খেলায় মানিকপুর একাদশ ও চেয়ারম্যানপাড়া একাদশ অংশগ্রহণ করেন। খেলাপরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি বলেন, ‘বিগত ১৫ বছর স্বৈরাচার ফ্যাসিবাদীদের সময়ে খেলাধুলার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাওয়ার উপক্রম দেখা দেয়। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখাসহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে আজকের শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন।

প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, কিশোর তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে ।

লামা উপজেলা বিএনপি’র সভাপতি, মোঃ আবদুর রব বলেন, শহীদ জিয়া ও জুলাই-আগস্টের স্মৃতি বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শাফায়েত রাসেল ও সাইফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইফুদ্দিন আহ্বায়ক লামা পৌর বিএনপি, এডভোকেট জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, ইউচুফ আলী, মোঃ আবুল কালাম, এডভোকেট মিজানুর রহমান, বশির উদ্দিন,আবুল হোসেন, সেলিম রেজা, শাহীন, আব্দুল আল মামুন, মোঃ শফিকুল ইসলাম, করিম মীর, ইয়াছিন আরাফাত বুলবুল, চৌধুরী মোহাম্মদ সুজন, এমদাদুল হক তামিম, শফিক তুহিন, করিম ,ইছাক সওদাগর, জহির, আইয়ুব, সাদ্দাম ,ফরিদুল আলম, আলমগীর প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেল ৪ টায় খেলা শুরুর আগে থেকে টুর্নামেন্ট উপভোগ করার জন্য হাজারো ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতি ছিল মাঠে ভরপুর, খেলা শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা ।

উক্ত টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেছে। চুড়ান্ত পর্বে ২৫ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে ০৪ / ০৩ গোলে হারিয়ে মানিকপুর একাদশ চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে বিজয় লাভ করেন। চুড়ান্ত খেলায় প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন চ্যাম্পিয়ন রানারআপ দলের হাতে কাপ তুলে দেন।

খেলায় ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্নামেন্ট ও সেরা কিপার হয়েছেন মানিকপুর একাদশ টিমের গোল রক্ষক রিসাদ। সেরা গোলদাতা হন চেয়ারম্যান পাড়া একাদশ টিমের খেলোয়াড় জিহাদ।

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ ফুটবল প্রেমি মহলে দারুণ সাড়া ফেলেছে। সকল বাঁধা বিপত্তি উৎরিয়ে সফলতার সাথে এই ব্যায়বহুল টুর্নামেন্ট সম্পন্ন করায়, অএ লামা এলাকার হাজার হাজার ক্রীড়ামোদী জনতা সাবেক ভাইস চেয়ারম্যান লামা উপজেলা পরিষদ ও সাবেক যুগ্ম সম্পাদক বান্দরবান জেলা বিএনপি এবং শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক, বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আলী কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সার্বিক সহযোগিতা ও অনুপ্রানিত করায় বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজার প্রতিও লামাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আপডেট সময় ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫