ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধর ও দুই নারীকে শারীরিক হেনস্থা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃদ্ধকে মারধর এবং দুই নারীকে শারীরিক হেনস্থার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে মামলা করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবং ভুক্তভোগী পরিবারের মাঝে ভীতি কাজ করছে।

উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই সময় গুরুতর আহত হন মো. আনোয়ার আলী (৮৩), রফিকুল ইসলাম এর স্ত্রী মাজেদা বেগম (৪৮), নুরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তর (৪০)।

জানা যায়, পারিবারিক রাস্তা সংস্কারের জন্য চলতি মাসের ১৬ তারিখ রাতে প্রতিবেশীর একত্রিত হন। সেখান থেকে বিভিন্নজন নানা সিদ্ধান্তে আসেন। সিদ্ধান্তের এক পর্যায়ে সবার শেষ করে চলে যেতে লাগলে আনোয়ার আলীর উপর অতর্কিত হামলা চালায় প্রতিবেশী আলম বেপারীর ছেলে মেহেদী (২৪) এবং বাবুল শিকদারের ছেলে জুয়েল শিকদার (৩৫)। বৃদ্ধকে বাঁচাতে পরিবারের নারী সদস্যরা এগিয়ে আসলে তারাও শিকার হন মারধরের। এর এক পর্যায়ে মাজেদা বেগমের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা। আশপাশের লোকজনের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়।

প্রতিবেশী মজ্জেল সিকদারের বাড়িতে রাস্তা সংস্কারের জন্য বসেছিলেন বাসিন্দারা। কথা হয় তার সাথে তিনি জানান, আনোয়ার আলী আমাদের মুরুব্বী তিনি রাস্তার জন্য সাত হাজার টাকা দিতে চেয়েছেন। সকলকেই সামর্থ্য মতো চাঁদা ধরা হয়েছে। রাস্তা ভরাটের জন্য মাটি কোথা থেকে আনব এ নিয়ে বাজে কথা কাটাকাটি। আনোয়ার আলীর পুকুর থেকে মাটি তুলে রাস্তা ভরাটের কথা বললে তিনি অস্বীকৃতি জানান। তিনি সাত হাজার টাকা দিতে পারবেন প্রয়োজনে আরো দেবেন জানিয়ে সবার থেকে উঠে পড়েন। আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মারধরের ঘটনা ঘটেছে। তাকে বাঁচাতে তার পরিবারের লোকজনও আহত হয়েছে। এই ঘটনা কোনভাবেই ঠিক হয়নি।

ভুক্তভোগী নারী মাজেদা বেগম বলেন, মিয়া ভাই কে মারছে শুনে আমরা এগিয়ে যাই। বৃদ্ধ মানুষটাকে বাঁচাতে গিয়ে বেধরক মারধরের শিকার হয়েছি। হেনস্তা করা হয়েছে, টানা হেচড়া করা হয়েছে এরপর ছিনিয়ে নিয়ে গেছে আমার গলার স্বর্ণের চেইন। বৃদ্ধ মানুষ এবং মেয়ে মানুষের গায়ে হাত তুলে এখনো তারা এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেশে কি আইন নেই তাদেরকে বিচার হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

পারভিন আক্তার নামের অপর ভুক্তভোগী বলেন, সাত দিন হয়ে গেছে এখনো কাউকে পুলিশ ধরেনি। পুলিশ তাদের না ধরাতে আমরা শংকায় আছি। আবারো যেকোনো সময় করতে পারে দুর্ঘটনা। আমরা চাই দ্রুত দোষীদের বিচার হোক।

আনোয়ার আলী বলেন, তুচ্ছ ঘটনায় প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আমার সাথে এমনটা করেছে। আমি দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করি।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, ‘এই ঘটনা মামলা হয়েছে। আশামিরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন। আমরা ঘটনা তদন্ত করছি আদালতে রিপোর্ট পাঠানো হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারধর ও দুই নারীকে শারীরিক হেনস্থা

আপডেট সময় ০৮:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫