ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চাঁদপুরে বাসা থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

চাঁদপুর শহরের প্রতাপসাহা রোড এলাকার শাহজাহান ভিলার দ্বিতীয় তলার এক ঘর থেকেই স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের এই মৃত্যুর কারন রহস্যজনক এবং দ্রুতই এ রহস্য উদঘাটনের আশ্বাস পুলিশের।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে ফ্লাটবাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এরমধ্যে স্বামী ছিলো ফ্যানের সাথে রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত এবং স্ত্রী ছিলো মেঝেতে পড়া অবস্থায়। এটি ডাকাতি করতে গিয়ে পরিকল্পিত হত্যা নাকি পরকিয়ার বলি বা অন্যকিছু সে কারন অনুসন্ধানে খবর পাওয়া মাত্রই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা।

চাঁদপুর সদর মডেল থানার এস আই কালাম জানায়, মৃত ওই স্ত্রীর নাম শিউলি আক্তার এবং তিনি ২ সন্তানের জননী। তিনি শহরের ওয়ারল্যাস বাজারের আবু তাহেরের মেয়ে। প্রতাপসাহা রোডে তিনি তার প্রবাসী স্বামী ওয়ারল্যাস বাজার এলাকার ছেলে ইউসুফ মৃধাকে ফাঁকি দিয়ে মোঃ সবুজ নামে অপর যুবকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে ২য় বিয়ে করে থাকতে শুরু করেন। আর এর পরই এই ঘটনা।

নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগম বলেন,দুটি ছেলে সন্তান হওয়ার পর শিউলি আক্তার আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঢাকা সাইনবোর্ড ওয়েস্টটেন্ড হেলথ ফার্মা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি নেয়। সে সময় তার সাথে একই কোম্পানিতে চাকরি করা মোঃ সবুজের সাথে পরিচয় হলে সখ্যতা গড়ে উঠে। এক সময় প্রবাসী স্বামীকে ছেড়ে গোপনে সবুজকে দ্বিতীয় বিয়ে করে শিউলি। এর পরে তারা দুজন চাকরি ছেড়ে চাঁদপুর চলে এসে আলাদাভাবে বাসা ভাড়া নেয়। শিউলি আমাদের কাছে ছিলো। পরে সোমবার ১২ টায় দ্বিতীয় স্বামী সবুজ ফোন করে শিউলিকে প্রতাপসাহা রোড শাহজাহানের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া বাসায় ডেকে আনে। শিউলির ফোন বন্ধ পাওয়ায় মঙ্গলবার দুপুরে আমি নাতি রাফিকে সাথে নিয়ে প্রতাপসাহা রোডের বাসায় এসে দরজা বন্ধ দেখতে পাই। ঘটনাটি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে ভিতরে প্রবেশ করে ওদের স্বামী স্ত্রী দুজনের মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, স্বামী স্ত্রীর দুজনের মৃতদেহ ফ্লাট বাসা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুরুষকে রশিতে ঝুলন্ত অবস্থায় ও মহিলাটিকে ফ্লোরে পড়া অবস্থায় পেয়েছি। আমরা বাড়ির মালিক শাহজাহান ও নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তবে জেনেছি নিহত দুজনেই পূর্বে বিয়ে করেছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। আমরা ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর দেহ মর্গে প্রেরণ করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা

চাঁদপুরে বাসা থেকে স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধার করলো পুলিশ

আপডেট সময় ০৬:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫