ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা করে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে।

জানা যায়,আত্রাই সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন রিংকু জুয়েলার্সের সত্তাধিকারী নান্টু প্রামাণিক (৪০) অন্যান্য দিনের ন্যায় ওই দিন সন্ধ্যায় তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাঁড়িয়াগাথী গ্রামে যাচ্ছিলেন।

আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধর ব্রিজে পৌঁছলে ছিনতাই কারীরা তার মাথায় লোহার রড দিয়ে প্রচন্ড আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে

পড়লে তাকে উপর্যুপুরী আঘাত করে তার ব্যাগে রক্ষিত ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি চাঁদি ও নগদ ২ লাখ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত ই খোদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সঠিক তথ্য উদঘাটিত অন্তে আটককৃত ব্যক্তির নাম ঠিকানা জানানো হবে,তবে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা

আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

আপডেট সময় ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫