ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

লংগদুতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প ১ম সংশোধিত আওতায় পাহাড়ি জমিতে মরিচ চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

২৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টার কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উদ্যোগে লংগদু উপজেলা পশ্চিম বাইট্টা পাড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

পশ্চিম সোনাই মোহাম্মদিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হক এর সভাপতিত্বে উপজেলা হর্টিকালচার সেন্টার উপ-সহকারী নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ইসরাফিল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ,আরোও অন্যান্য অতিথি সহ উপস্থিত ছিলেন সকল কৃষকবৃন্দ।

এ সময় উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহবুদ মসলা জাতীয় ফসলের নানাবিধ আলোচনা তুলে ধরেন কৃষকদের মাঝে। মসলা জাতীয় ফসলের মধ্যে মরিচ চাষে উৎসাহ প্রদান করেন তিনি আরেও বলেন মরিচ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, আমাদের দেশের অনেক জেলাতেই বাণিজ্যিকভাবে মরিচ চাষ করা হয়। মরিচের বাজার মূল্যও অনেক। মরিচ চাষের মাধ্যমে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করে নিতে পারি। তার জন্য মরিচ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে ভালোভাবে আমাদের জানতে হবে। মরিচ চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না এবং বর্ষায় পানি উঠে না। জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা থাকতে হবে। যে স্থানে প্রচুর রোদ ও বাতাস চলাচলের ব্যবস্থা আছে মরিচ চাষের জন্য সেই স্থান নির্বাচন করতে হবে।

এ ছাড়াও লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ইসরাফিল হক বলেন, পাহাড়ে মরিচ চাষ করে লাভবান হওয়া সম্ভব যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা ও পর্যবেক্ষণ করা যায়। পাহাড়ে এটি সম্ভাবনাময় ফসল৷ নিজেদের চাহিদার পাশাপাশি বানিজ্যিক ভাবে লাভবান হওয়া সম্ভব। একজন চাষী যদি সঠিকভাবে আধুনিক উপায়ে কাঁচা মরিচ চাষ পদ্ধতি অনুসরণ করে, তাহলে সহজেই লাভবান হতে পারবে। পরে ১০০ জন কৃষকের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

লংগদুতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়

আপডেট সময় ০৩:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫