ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

জবিতে জাতীয় ক্যারিয়ার মেলা দুই শতাধিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘জব জংশন-২০২৫’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৭২১ নম্বর কক্ষে মেলার উদ্বোধন করেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এই মেলায় দেশের ৪০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে প্রায় ২০০টির বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক ও তরুণ পেশাদাররা এখানে সরাসরি চাকরি ও ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “এ ধরনের আয়োজন গ্রাজুয়েটদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি, শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য আরও সচেতন হতে পারে।”

প্রথম দিনের আয়োজনে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. কে এ এম রিফাত হাসান।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Dabur, Pran, MGI, APEX, Ispahani, NPOLY, Abul Khair, CONCORD, Creative IT, বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও কনসাল্টেন্সি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা জানান, মেলায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন বা আবেদন ফি লাগবে না। আয়োজকদের আশা, দুই দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও ২ হাজার চাকরি প্রত্যাশী মেলায় অংশ নেবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

জবিতে জাতীয় ক্যারিয়ার মেলা দুই শতাধিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ

আপডেট সময় ০৩:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫