ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

নরসিংদীতে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ৩

নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১ সিপিএসসি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো বরিশালের মুলাদী উপজেলার খাসের হাট গ্রামের আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার আলেক নূর হোসের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতই এলাকার মো: ইমান আলী শেখের ছেলে আলামিন শেখ।
র‍্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার করা আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, র‍্যাব -১১ গত বছরের পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত হত্যা, অপহরণ,ধর্ষণ ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার, অস্ত্র, গোলা বারুদ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

নরসিংদীতে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ৩

আপডেট সময় ০৭:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫