ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

সমকালের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কারাগারে

শরীয়তপুরে সমকালের সাংবাদিক সহ চার সাংবাদিকের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নুরুজ্জামান শেখকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এ নির্দেশ দেন।

ভুক্তভোগী, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর হাসপাতালের এক সংবাদের জেরে গত ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক সোহাগ খান সুজন।

হামলাকারীরা তাকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে নিউজ টুয়েন্টিফোর-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, দেশ টিভি-এর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ এবং বাংলা টিভি-এর প্রতিনিধি নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লা (৪০)-সহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি নুরুজ্জামান শেখের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে, চার্জশিট জমা না হওয়া পর্যন্ত বাকি পাঁচ আসামিকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, “হাতুড়ির আঘাতে আমার দুই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শ্রবণে সমস্যা হচ্ছে। যারা আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পুলিশের বক্তব্য

এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে প্রধান আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি পাঁচজনকে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

সমকালের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কারাগারে

আপডেট সময় ০৫:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫