ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে বকশীগঞ্জ থানার ওসির প্রেস ব্রিফিং

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের আবু সাইদ ও প্রেম কুমার ডোমের পরিবারে জমি সংক্রান্ত ঘটনার জেরধরে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর বিরুদ্ধে প্রেম কুমার যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বকশীগঞ্জ থানায় নিজ কার্যালয়ে তিনি ওই প্রেস বিফিং করেন।

জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুর হাটি এলাকায় ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের সাথে একই এলাকার প্রেম কুমার ডোম নামে জনৈক ব্যাক্তির দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জেরধরে ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে রাম দা ও সাবলসহ নানা দেশীয় দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে প্রেম কুমার ডোমের লোকজন।

হামলার ঘটনায় ভিডিও ফুটেজে দেখা যায় প্রেম কুমারের ছেলে মোহন্ত কুমার ডোম তার ভাতিজা বিশাল ডোম ও ভাই নয়ন ডোম রাম দা নিয়ে ব্যবসায়ী আবু সাইদ ও তার ছেলে ব্যবসায়ী মিজানুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে প্রেম কুমারের লোকজন আবু সাইদ ও মিজানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।

এব্যাপারে থানার একটি লিখিত অভিযোগ করেন আবু সাইদ। অভিযোগে উল্লেখ করেন হামলাকারীরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটতরাজ করে নেয় এবং ভাংচুর করে। বিষয়টি নিয়ে প্রেম কুমার সোসাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের বিরুদ্ধে নানা আপত্তিকর বক্তব্য দিয়ে আসছেন। এর প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে প্রেস ব্রিফিং করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। তিনি বলেন, প্রেম কুমারের বক্তব্য মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট।

ওসি বলেন, প্রেম কুমার পুলিশের বিরুদ্ধে আশালিন বক্তব্য দিয়ে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করার পায়েতারা করছেন। তিনি প্রেম কুমারের বক্তব্যের তীব্র নিন্দা জানান। প্রেস ব্রিফিংয়ে হিন্দু সম্প্রদায়ের প্রবীন নেতা শ্রী রমেশ কর্মকার ও অমল কুমার সেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে বকশীগঞ্জ থানার ওসির প্রেস ব্রিফিং

আপডেট সময় ০৪:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫