ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িতে একা পেয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুর আমিন মুন্সি (৬৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক নুর আমিন মুন্সিকে লালমনিরহাটের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গড্ডিমারি দোয়ানী এলাকায় নুর আমিন মুন্সিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গ্রেফতারকৃত নুর আমিন মুন্সি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোয়ানী গ্রামে গত শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে ৬ বছরের শিশুকে ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নুর আমিন মুন্সি। পরে ওই শিশুকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শিশুর বাবা হাতীবান্ধা থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ঘটনাটি জানাজানি হলে রবিবার স্থানীয়রা নুর আমিন মুন্সিকে আটক করে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আয়নাল হক বলেন, নুর আমিন মুন্সি একটি মসজিদের ইমাম। এছাড়া সাধুর বাজারে কাঁচামাল ব্যবসা করেন। রবিবার আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। এ বিষয়ে শিশুটির বাবা বলেন, আমি থানায় মামলা করেছি। এর সঠিক বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবী বলেন, ওই শিশুর বাবা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫