ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ ২৪ শে ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ ঘটিকায় দেশব্যাপী চলমান অরাজকতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায়ে একটি বিক্ষোভমূলক কর্মসূচি আয়োজন করেছে। এ কর্মসূচির মূল দাবি ছিল—দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও দেশের মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষার প্রত্যয়।

অনুষ্ঠানের শুরুতেই, আন্দোলনকারী শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতিতে সরকারের কার্যক্রমে উদ্ভূত অসন্তোষ ও হতাশার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা উল্লেখ করেন যে, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা শুধুমাত্র প্রশাসনিক দুর্বলতা নয়, বরং জনগণের নিরাপত্তার প্রতি অবহেলার প্রমাণ।

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি ও জানান শিক্ষার্থীরা।

আন্দোলনের প্রেক্ষিতে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী, তৌফিকুল ইসলাম আশিক বলেন, “দেশে প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরা মনে করি, এই অবস্থার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি দায়ী। তাই তার পদত্যাগ এখন সময়ের দাবি।”

ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থী, তালহা বিন হাবিব বলেন, “আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা কোথায়? আমরা ঘর থেকে বের হলেই ভয় পেতে শুরু করি। একজন দায়িত্বশীল ব্যক্তি যদি তার দায়িত্ব পালন করতে না পারেন, তবে তাকে সেই পদে থাকার কোনো অধিকার নেই।”

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান যে, এই আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের দাবি ও মনোভাব স্পষ্ট করতে চায়। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের উদ্বেগের গুরুত্ব উপলব্ধি করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচারের দাবিকে সামনে আনতে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের বিক্ষোভমূলক কর্মসূচি চালিয়ে যেতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫