ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

কমলনগরে ঢাবির ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলো জনতা

লক্ষ্মীপুরের কমলনগরে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সুমনকে পুলিশে দিলেন ছাত্র জনতা। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ সময় সুমনকে উত্তমমধ্যম দেওয়া হয়েছে বলে জানা যায়। আটককৃত হেলাল উদ্দিন সুমন কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের শাহজাহান মাস্টারের ছেলে।

পুলিশ জানান,‘হেলাল উদ্দিন সুমন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হল শাখার সহ-সভাপতি। ঘটনার দিন বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ এলাকায় ঘুরাফেরা করছিল। এসময় ছাত্র-জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাঁকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তবে, ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা মিলেছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।’

ছাত্র-জনতা জানান, হেলাল উদ্দিন সুমনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহাম্মদ মহসিন হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে শিবির আখ্যা দিয়ে নির্যাতন করার অভিযোগ রয়েছে। পরে ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে ফেলে দেওয়া হয় হলের চারতলা থেকে। এই ঘটনায় তার দুই পা ভেঙ্গে ১৬ টুকরা হয়েছিল। অভিযোগ রয়েছে, এসব নির্যাতনে হেলাল উদ্দিন সুমনসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। তখন এঘটনায় সমালোচনার ঝড় উঠে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হেলাল উদ্দিন সুমন। তাঁর বিরুদ্ধে জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলার ঘটনার সাথেও জড়িত ছিল সুমন। পাশাপাশি লক্ষ্মীপুরে ৪ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় ৪ শিক্ষার্থী নিহত ও কয়েকশ জন গুলিবিদ্ধ হয়। এঘটনার সাথেও জড়িত রয়েছে বলে জানায় পুলিশ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘হেলাল উদ্দিন সুমন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যার ঘটনার সাথে জড়িত। তাই তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

কমলনগরে ঢাবির ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলো জনতা

আপডেট সময় ০৪:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫