ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

২০২৫: দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে আজ সোমবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন। সকাল ৯টায় শুরু হওয়া এই গণশুনানিতে জেলার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং তারা দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযোগ ও মতামত তুলে ধরেন।
গণশুনানিতে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। এতে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেন।
দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ জনগণ তাদের অভিযোগ উত্থাপন করার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫