বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহাম্মেদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি বাদ আসর সাবদী বাজার জামে মসজিদে বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক,মোঃ নুরুল ইসলামের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ হোসেন লিয়ন।
বন্দর থানা অটো রিকশা ও সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় ও বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক,মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম জালাল হাজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম ও তাঁর ছেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করে হযরত মাওলানা আব্দুল আউয়াল।
দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মোঃ রাজীব সরদার,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহামেদ,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল আহামেদ,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ জনি,বন্দর থানা সেচ্ছাসেবক দলের সদস্য নাসির উদ্দীন রিয়াদ,বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য জিপু,বন্দর থানা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সোহেল,সেচ্ছাসেবক দলের নেতা শিভলু, সেচ্ছাসেবক দলের জসিম,সেচ্ছাসেবক দলের নেতা সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিত দাস,বিএনপি নেতা মনু, বিএনপি নেতা বাবুল,দুলাল,বন্দর থানা ও বন্দর উপজেলা বিএনপি-সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য মুরুব্বীগণ।
মোঃ- জাকির হোসেন, ক্রাইম রিপোর্টার 






















