ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

১৭ বছর কারামুক্তির পর জনতার ভালোবাসায় সিক্ত লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন,আওয়ামীলীগ সরকার বেগম খালেদাজিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেয়ার জন্য আমার উপর নির্যাতন করেছে কিন্তু আমি মিথ্যা স্বাক্ষী দেইনি। এই ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে,তাই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে বলে মন্তব্য করেন বিএনপির সাবেক প্রভাবশালী এই প্রতিমন্ত্রী। রোববার বিকেলে নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত গণ সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু সহ অন্যরা।এ সময় তিনি আরো বলেন, গণ অভুঃত্থানের মাধ্যমে দেশের ছাত্রজনতা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। এই আওয়ামীলীগ সরকারের সময় দেশের মানুষের কোনো নিরাপত্তা ছিল না। দেশের মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। তিনি আগামী জাতীয় নিবার্চনে বিএনপিকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে সকলের প্রতি আহবান জানান।  এ সময় নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দলীয় নেতা-কর্মী ছাড়াও হাজারো ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

১৭ বছর কারামুক্তির পর জনতার ভালোবাসায় সিক্ত লুৎফুজ্জামান বাবর

আপডেট সময় ০১:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫