উপজেলার নারাচাতল গ্ৰামের নিরীহ অসহায় বেশ কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে এরকম বর্বরতা চালিয়েছে একই গ্ৰামের অক্কুল মিয়া ও আজিজুল হক।
জানা যায়যে ,পূর্বশত্রুতার জের ধরে অক্কুল মিয়ার নির্দেশে আজিজুল হক তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে বাড়িঘর ভাঙচুর, ও লুটপাট করে মহিলা সহ প্রায় ১০-১৫ জনকে গুরুতর আহত ও জখম করে। ভোক্তভোগী আতিকুল সহ ১০,১৫ জনকে আজিজুল গংগের কবল হতে আটপাড়ার থানা পুলিশ এসে ঘটনাস্থল উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জখমি আতিকুল সহ আরোও
৪জন গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে।
এ অবস্থায় আজিজুল গংগের কবল থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভোক্তভোগী আতিকুল ও অন্যান্যরা।
ভোক্তভোগী আতিকুল বাদী হয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করেছে বলে তথ্য সূত্রে জানা যায়।
এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),,,,,, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যে, অভিযোগ পেয়েছি সঠিক তদন্তের ভিত্তিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ, বুরো চীফ নেত্রকোনা 






















