ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম ববির হালিমাতুস সাদিয়া

১৭ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনি তার বিভাগে অনার্স ও মাস্টার্সের ফলাফলেও প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ।

তিনি বলেন, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। আমাদের বিভাগে সংকটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে ফেলে প্রথম হয়েছে এই কৃতিত্ব এই শিক্ষার্থীর নিজের। তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের বিভাগ থেকে জুডিশিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়।

হালিমাতুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের রহমান কবির ও নাসিমা আক্তার দম্পত্তির কন্যা। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে। তিনি এসএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসি পাস করে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।

সফলতার বিষয়ে হালিমাতুস সাদিয়া সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন, “আল্লাহর দোয়ায় আমি ১৭ তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার সফলতার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। বাবা-মা’র অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনা আমি আজ এই পর্যায়ে এসেছি। সাথে সাথে আমার সহপাঠী ও আত্মীয় সজন সকলের দোয়া ও ভালোবাসা আমার এই অর্জন বলে জানান তিনি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম ববির হালিমাতুস সাদিয়া

আপডেট সময় ০৯:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫