ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

২৯৯ আসন জামায়াত প্রার্থী এডভোকেট মোখতারের সাথে লংগদু সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময়

  • মনজুরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

লংগদু উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৯৯ নং রাঙামাটি আসনের এম পি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল তিন ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাইনীমুখ ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাজ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আব্দুল আলিম, প্রধান ভক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ২৯৯ নং আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মানছুরুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামটি জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাফি, নানিয়ারচর উপজেলা আমীর মাওলানা মোঃ জুলফিকার আলী, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য খ ম মতিউর রহমান, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ সহ সকল ইউনিয়নের কর্মীবৃন্দরা।

সভায় জেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী বরাবরই একটি ইনসাফ ভিত্তিক মানবিক সংগঠন, বাংলাদেশ গড়ার লক্ষ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে জামায়াতে ইসলামী নিছক ক্ষমতার রাজনীতি করে না। কিন্তু এবার সারাদেশের জনগণের মাঝে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রের দায়িত্বে দেখার যে আকাঙ্খা তৈরী হয়েছে সেটা ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক। আমরা জন আকাঙ্খার প্রতি সম্মান জানিয়ে সার্বক্ষণিকভাবে তাদের পাশে থাকবো এবং কেন্দ্র ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নে এই উপজেলার সর্বস্তরের প্রতিনিধি ও নেতৃবৃন্দের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

এ সময় ২৯৯ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানুষের কল্যাণে কাজ করি। পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ বরাবরাই বঞ্চিত, আমরা সেই বঞ্চনার অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

২৯৯ আসন জামায়াত প্রার্থী এডভোকেট মোখতারের সাথে লংগদু সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময়

আপডেট সময় ০৭:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫