পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেসের ভাড়াটিয়া ৫ টি ফ্লাট বাসায় চু’রি সংঘটিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার আনুমানিক বেলা ১১ টা ৩০ মিনিটের সময় এ চু’রি সংঘটিত হয়। ফ্লাট ভাড়াটিয়া সূত্রে জানা যায়, তারা সকলেই চাকরিজীবী সকালে বাসায় তালা মেরে কর্মস্থলে চলে যায়। এই সুযোগে চোরের সঙ্ঘবদ্ধ দলটি চু’রি করতে সক্ষম হয় । তারা স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে যায়। ধারনা করা হচ্ছে সঙ্ঘবদ্ধ চো’রের দলটি তালা না ভেঙ্গে কেমিক্যাল ব্যবহার করে তালা খুলতে সক্ষম হয়। মদিনা প্যালেসের মালিক মোস্তফা শরীফ জানান, কিছু বখাটে যুবক উপজেলা পরিষদের আসেপাশে প্রতি নিয়ত গাঁজা ও ইয়াবা সেবন করে আসছে এই চু’রিটি তাদের দ্বারাই সংগঠিত হতে পারে। এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় দিন দুপুরে তালা কেটে ৫ বাসায় চুরি
-
আঃ রহমান আলনোমান(মঠবাড়িয়াপিরোজপুর) - আপডেট সময় ০৭:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























