দীর্ঘ দিনপর পাংশা শিল্প ও বণিক সমিতি নির্বাচন উপলক্ষে উৎসবের নগরিতে পরিণত হয়েছিল পাংশা বাজার। পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন ২২/০২/২০২৫ইং শনিবার উৎসব মুখর পরিবেশে পাংশা পৌরসভা কার্যালয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে বাহারাম হোসেন (চাকা) ৯০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী আশকার চদানিয়েল সিপার (ছাতা) পেয়েছেন ৭৫৪ ভোট। ১৩১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার সরদার (গরুরগাড়ি)। তার নিকটতম প্রার্থী নবীন বিশ্বাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট। অপর দুই প্রার্থী জাহিদুল ইসলাম ৪৫ ও মোহাম্মদ আলী আজাদ পেয়েছেন ২৭ ভোট। সহ সভাপতি পদে ইউসুফ আলী মন্ডল ৯০৫ ভোট ও খালেক মিয়া ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী আয়ুব খান ৪৮৭ ও আব্দুর রাজ্জাক ৪২০ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নয়ন ৮২৮ ও সাদেকুর রহমান ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী আলমগীর খান ৫০২ ভোট, গৌতম কুমার বসাক ৪০৯ ভোট এবং সিরাজুল ইসলাম ২২০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ কামাল মিয়া ৫৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে গোবিন্দ কুমার কুন্ডু ৪৮৩ ও সাইফুল ইসলাম ৪২৮ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তোফাজ্জেল হোসেন। শ্যামল কুমার সাহা পেয়েছেন ৬০১ ভোট। প্রচার সম্পাদক পদে আবুল কালাম মুন্সী ৯১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দেলোয়ার হোসেন ৪৭৪ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থী মোবারক হোসেন ৪১১ এবং কুদ্দুস খান ২২১ ভোট পেয়েছেন। উৎসব মুখর এ নির্বাচনে ১৮০৭ জন ভোটারের মধ্যে ১৬৮২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে পাংশা থানা প্রশাসন বিশেষ ভূমিকা পালন করেন এবং কোন প্রকার গ্যাঞ্জাম ছাড়াই সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ও সার্বক্ষণিক পাংশা থানা পুলিশের একাধিক টিম নিরাপত্তায় নিয়োজিত ছিল।
সংবাদ শিরোনাম ::
পাংশা শিল্প বণিক সমিতি নির্বাচনে সভাপতি বাহারাম হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন
-
আনোয়ারুল ইসলাম (স্টাফ রিপোর্টার) - আপডেট সময় ০৫:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৩২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























